বাফুফের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ নির্বাচিত হওয়ায় বাফুফের পক্ষ থেকে কাল সংবর্ধনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও সদস্য শামসুল হক চৌধুরীকে। বাফুফের সহসভাপতি সাংসদ এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান টাঙ্গাইলে থাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পারেননি।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে আশাবাদ রাখলেন, ‘৩০০ জন সাংসদের মধ্যে বাফুফের সদস্য তিনজন। তাঁরা প্রথমে ফুটবল সংগঠক, এরপর সাংসদ। আমরা এ জন্য গর্বিত। আশা করি, এই সদস্যরা বাফুফেকে শক্তিশালী করবেন।’