বাফুফের সামনে ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবল তো আছেই। আন্তর্জাতিক ফুটবল নিয়েও পুরোদমে মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশকে। কালই ঘোষিত হয়েছে ২০১৪ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের ড্র। সহসাই জাতীয় দলের জন্য একজন কোচ আনার ঘোষণা দিয়েছে বাফুফে। একই সঙ্গে কিশোর ফুটবলারদের নিয়েও নামতে হচ্ছে প্রস্তুতিতে।কালই জানানো হলো এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যালে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষের নাম। এবারের ফেস্টিভ্যালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল খেলবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও লাওসের সঙ্গে। ভেন্যু এবং সময়সূচি এখনো ঠিক হয়নি।