বাবরের জানালা, দার্শনিক পুরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৯
তাঁর জন্মদিন আজ। সঙ্গিনীর জন্মদিনে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয়! তোমাকে যতটা ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না!’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৯
পরিবারের সঙ্গে ছুটি কাটছে সময়ের ফুটবলের আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৯
পাকিস্তান দলে সতীর্থ শাহিন আফ্রিদির সঙ্গে ছবির ক্যাপশনে পাকিস্তানের আরেক পেসার হারিস রউফের কৌতুক, ‘আমরা অসাধারণ হতে চাই না, অসাধারণত্ব আমাদের মতো হতে চায়!’ বটে!
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৯
রিয়াল মাদ্রিদ আর স্পেনের কিংবদন্তি গোলকিপারের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনটা সহজই—শুক্রবার, উপভোগ করুন। এমন দারুণ সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে উপভোগ না করার প্রশ্নই আসে না!
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৯
ক্লাবে তাঁরা একসঙ্গে পিএসজিতে খেলেছেন গত কয়েক বছর, জাতীয় দল আর্জেন্টিনায়ও নিয়মিত দুজন। মৌসুমের ব্যস্ততা শেষেও লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল দি মারিয়া ছুটি কাটাচ্ছেন একসঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৯
ঘুরতে গিয়ে দর্শনতত্ত্বে আগ্রহ যেন বেড়ে গেল নিকোলাস পুরানের। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান লিখেছেন, ‘জীবন একটা বৃত্ত যেখানে আনন্দ, হতাশা, ভালো সময়, খারাপ সময় থাকবেই। আপনার সময়টা খারাপ যেতে থাকলে মনে এই বিশ্বাসটা রাখুন যে, ভালো সময় আসছে!’ প্রেরণাদায়ী বক্তব্য বটে!
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৯
সঙ্গিনী পিলার রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের গেটি মিউজিয়ামে সের্হিও রামোস। পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের চোখে, সবার এখানে একবার যাওয়া আবশ্যক
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৯
ছুটিতে বাসায় নতুন একটা টিভি আর সাউন্ড সিস্টেম হয়ে গেছে থিয়াগো সিলভার। চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার তাতে কী খুশি!
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ৯
জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই যেন জীবনের নতুন এক উপলব্ধি হলো বাবর আজমের। পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘জীবনকে যারা অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে জানে, যে দৃশ্য দেখছে সেটির গুরুত্ব অনুধাবন করতে পারে, তাদের জন্য শুভকামনা।’
ছবি: ইনস্টাগ্রাম