প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুষ্টু সন্তানের কারণে বাবাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় কত সময়ই! নোভাক জোকোভিচের হলো উল্টো অভিজ্ঞতা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা বিব্রত বাবাকে নিয়ে! সম্প্রতি এক সাক্ষাত্কারে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেছেন সার্বিয়ান টেনিস তারকার বাবা সারদান জোকোভিচ। সমসাময়িক দুই গ্রেটকে নিয়ে বাবার এমন মন্তব্যে ভীষণ লজ্জায় পড়েছেন জোকোভিচ। বাবার ‘অখেলোয়াড়োচিত’ মন্তব্যের কারণে দুঃখ প্রকাশও করেছেন। জানিয়ে দিয়েছেন, ছেলের ক্যারিয়ারে বাবার অনেক প্রভাব থাকলেও বাবার মন্তব্যে ছেলের বিন্দুমাত্র প্রভাব নেই! ওয়েবসাইট।