প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুভূতিটা কেমন? জাতীয় দলের হয়ে জীবনে প্রথমবার ব্যাট হাতে নামার রোমাঞ্চের মতো? নাকি প্রথম সেঞ্চুরির উচ্ছ্বাসের সমান? ডেভিড ওয়ার্নারের কাছে এর চেয়েও বেশি কিছু। হতেই হবে। জীবনে প্রথম বাবা হলেন যে! বান্ধবী ক্যান্ডিস ফ্যালজন জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তান আইভি মে ওয়ার্নারের। কন্যার জন্মের খবরটা টুইটারে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার লিখেছেন, ‘ফ্যালজন আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যা আইভি পৃথিবীতে এসেছে। মা ও মেয়ে দুজনেই খুব ভালো আছে।’ বাবা হওয়ার আনন্দেই আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন ওয়ার্নার। আগামী বছরের শুরুতেই বিয়েটাও সেরে ফেলবেন। যেন হাওয়ায় উড়ছেন ফ্যালজনও, ‘জীবনটাকে রূপকথার মতো মনে হচ্ছে। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে।’ এনডিটিভি।