বাবা ক্যাসিয়াস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস হয়তো খুব বেশি দিন খেলবেন না। তবে রিয়াল মাদ্রিদ বা স্পেন তাঁর উত্তরসূরি পেয়ে গেছে। পরশু প্রথম সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। নিজের ওয়েবসাইটে আবেগাপ্লুত ক্যাসিয়াস লিখেছেন, ‘আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগের খবরটা সবার সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছি, আমার একটা ছেলে হয়েছে।’ দীর্ঘদিনের সঙ্গিনী টিভি প্রতিবেদক সারা কারবোনেরোই সন্তানের মা। ক্যাসিয়াস জানিয়েছেন, মাদ্রিদের হাসপাতালে নবজাতক ও মা দুজনেই ভালো আছেন। এর মধ্যে নামও রেখে ফেলেছেন ছেলের, মার্টিন। ২০১৪-এর শুরুতেই এমন একটা উপহার পেলেন, বছরটা কি এবার পয়মন্ত যাবে ক্যাসিয়াসের? ওয়েবসাইট।