বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা নজর মোহাম্মদ ছিলেন আগেই। ২৮ বছর আগে আজকের এই দিনে ইতিহাসে ঢুকে গেলেন ছেলে মুদাসসর নজরও। দুজনে মিলে আবার গড়লেন নতুন এক ইতিহাস। ১৯৮৩ সালের ২৪ জানুয়ারি ভারতের বিপক্ষে লাহোর টেস্টের প্রথম ইনিংসে আদ্যন্ত ব্যাটিং করলেন মুদাসসর। পাকিস্তানের মোট রানের অর্ধেক প্রায় একাই করেছিলেন, ৩২৩ রানের মধ্যে অপরাজিত ১৫২। বছর বিশেক আগে একই কীর্তি গড়েছিলেন বাবা নজর মোহাম্মদও। ১৯৫৩ সালে ভারতের বিপক্ষেই লক্ষ্নৌয়ে আদ্যন্ত ব্যাটিং করে করেছিলেন ১২৪। পাকিস্তানি ওপেনারদের মধ্যে ‘ক্যারিয়িং দ্য ব্যাট থ্রু আউট দ্য ইনিংস’-এর নজির আছে আরও দুজনের—সাঈদ আনোয়ার ও ইমরান ফারহাত। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ৪৫ জন গড়েছেন এই কীর্তি। কিন্তু এঁদের মধ্যে নজর আর মুদাসসরই একমাত্র বাবা-ছেলে!