বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পাল্লেকেলেতে টেস্ট অভিষেক হচ্ছে শন মার্শের। বাবা জিওফ মার্শও টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। টেস্ট ক্রিকেটের ৪০তম বাবা-ছেলে জুটি মার্শরা। প্রথম বাবা-ছেলে জুটিও এসেছিল অস্ট্রেলিয়া থেকেই, নেড ও সিড গ্রেগরি। তবে মাঝের ৩৮টি জুটিতে নেই অন্য কোনো অস্ট্রেলিয়ানের নাম। সবচেয়ে বেশি ১২টি জুটি ইংল্যান্ডের। ভারতের আছে ৮টি জুটি। এ ছাড়া নিউজিল্যান্ডের ৬টি, দক্ষিণ আফ্রিকার ৫টি, ওয়েস্ট ইন্ডিজের ৪টি, পাকিস্তানের ২টি এবং জিম্বাবুয়ের ১টি বাবা-ছেলে জুটি টেস্ট খেলেছে। এই তালিকায় নেই শুধু শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাম।