বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের অনেক ক্ষেত্রেই বাবাকে অনুসরণ করেছিলেন মনসুর আলী খান পতৌদি। বাবা ইফতেখার আলী খানও ছিলেন ভারতের অধিনায়ক। বাবার মতোই কোনো টেস্ট সিরিজের সব কটি ম্যাচেই টস জিতেছিলেন ‘টাইগার’ পতৌদি। তা-ও একবার নয়, দুবার। বাবা-ছেলে দুজনই অধিনায়ক—এমন উদাহরণ অনেক থাকলেও সিরিজের সব টেস্টে টস জেতায় পতৌদিরা অনন্য। ইংল্যান্ড ও ভারত—দুই দেশের হয়েই টেস্ট খেলা পতৌদি সিনিয়র ১৯৪৬ সালে ইংল্যান্ড সফরে তিন টেস্টেই টস জিতেছিলেন। পতৌদি জুনিয়র ১৯৬৩-৬৪ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব কটি টেস্টেই টস জেতেন।