বাবা ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলা ও চারলিন দুই যমজ বোন। কেউ কাউকে যে ‘আপা’ ডাকে না, সেটা বলাই যায়। এ নিয়ে যদি তাদের আফসোস থেকেও থাকে, তা শিগগিরই মুছে যাবে। দুই বোন একসঙ্গেই পেতে যাচ্ছেন ‘আপা’ পদোন্নতি। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছে রজার ফেদেরার। গত পরশু ফেসবুকে আনন্দের সংবাদটি নিজেই দিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার, ‘মিরকা ও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০১৪ সালে মাইলা ও চারলিন বড় বোন হতে যাচ্ছে! শুভ দিন।’ ফেদেরার স্ত্রী মিরকা যমজ সন্তানের মা হয়েছেন ২০০৯ সালে। ওয়েবসাইট।