বাবা ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসে সবচেয়ে বেশি পদক পাওয়া অলিম্পিয়ান তিনি। ১৮টি সোনাসহ ২২টি পদক নিয়ে ইতিহাস গড়েছেন মাইকেল ফেল্‌প্‌স। জীবনে আবেগাপ্লুত হওয়ার মতো অনেক মুহূর্তই এসেছে তাঁর জীবনে। কিন্তু সেসব মুহূর্ত সব পেছনে পড়ে গেল বৃহস্পতিবার। এদিনই যে প্রথম বাবা হওয়ার অনির্বচনীয় অনুভূতির সঙ্গে পরিচয় হলো তাঁর। সে খুশিতে পরশু নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন, নবজাতক ও সঙ্গিনী নিকোল জনসনকে নিয়ে তোলা সেই পোস্ট করে লিখেছেন, ‘স্বাগত রবার্ট ফেল্‌প্‌স! ৫ মে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে সে পৃথিবীতে এসেছে। আমার জীবনের সেরা অনুভূতি।’ অবসর থেকে ফিরে আবারও পুলে ফিরেছেন। রিও অলিম্পিকে নতুন এক মাইকেল ফেল্‌প্‌সকেই দেখবে বিশ্ব। বাবা মাইকেল ফেল্‌প্‌স! সূত্র: রয়টার্স।