বাবা ভাজ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের অক্টোবরে ঘটা করেই নতুন জীবন শুরু করেছেন দুজন। হরভজন সিং ও গীতা বসরার ঘরে চলে এল নতুন অতিথিও। পরশু লন্ডনে গীতার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। হরভজনের মা-ই দিয়েছেন সুখবরটি। ভারতের এই অফ স্পিনার টুইটার-ইনস্টাগ্রামে বেশ সক্রিয় হলেও এখনো নিজে কিছু জানাননি। তবে ভারতের সতীর্থদের মধ্যে শুভেচ্ছা জানানোর ধুম পড়ে গেছে। বিরাট কোহলি, সুরেশ রায়না থেকে ভারতের কোচ অনিল কুম্বলেও জানিয়েছেন শুভকামনা। তবে এর মধ্যে বীরেন্দর শেবাগের টুইট ছিল অন্য রকম, ‘মাঠে তো বাবা আগেই ছিলে, এবার সত্যি সত্যি বাবা হলে!’ আইএএনএস।