বাবা হতে চান মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি বিয়ে-সংসার জীবনেও শুরু হয়ে গেল তাঁদের ‘দ্বৈরথ’! এই মৌসুমের শেষে বিয়ে-থা করে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে লিওনেল মেসি এক সাক্ষা ৎকারে বলেছিলেন, ‘এখনই বাবা হওয়ার কোনো তাড়া আমার মধ্যে নেই।’ কিন্তু মত বদলে এখন বলছেন, ‘আমি বাবা হওয়ার স্বপ্ন দেখছি।’সংসার আর সামাজিক জীবনের মূল্যবোধকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছেন। কারণ মেসি নিজে বারবার স্বীকার করেছেন, তাঁর আজকের এই অবস্থানে উঠে আসার পেছনে আছে মা-বাবার অনিঃশেষ আত্মত্যাগ। ‘আমার পরিবার সব সময় আমার আশপাশে ছিল। আমার জন্য, আমার ক্যারিয়ার, বিশেষ করে আমার লক্ষ্য অর্জনের জন্য তাদের সমর্থন ছিল খুব জরুরি’—বলেছেন মেসি।বিয়ে করলে যে শৈশবের বন্ধু, এখনকার প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকেই করবেন, এটাও নিশ্চিত করে দিলেন মেসি, ‘আন্তোনেল্লা আমার চোখের সামনেই বড় হয়ে উঠেছে। আমিও যেমন ওর চোখের সামনে বড় হয়েছি। আমাদের দুই পরিবারেরও মধ্যেও ভালো সম্পর্ক। তাই এটা নিয়ে আমার মধ্যে কখনোই কোনো সংশয় ছিল না।’মাঠের মতোই নিজের ব্যক্তিজীবনেও মেসি শান্তশিষ্ট। হইচই পছন্দ করেন না খুব একটা, ‘আমি খুবই স্বাভাবিক জীবন যাপন করি। (পার্টিতে মজা করার চেয়ে) বাড়িতে চুপচাপ বসে থাকতেই আমার ভালো লাগে। যখন কেনাকাটা করতে যাই, এমন নয় যে খুব ঝামেলায় পড়তে হয়। অবশ্য প্লে-স্টেশন খেলতে খেলতে আমার বিরক্তি এসে গেছে। এখন খুব কম খেলি।’ক্যারিয়ারে আরও অনেক কিছু অর্জনের বাকি মনে করছেন বলেই বলেছেন, ‘আমার নিজের কাছে নিজের অনেক প্রত্যাশা আছে, যেগুলো আমাকে পূরণ করতে হবে।’ ওয়েবসাইট।