বাবা হলেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিতভাবে বাদ পড়াটা শাপেবর হয়ে গেল শেন ওয়াটসনের জন্য! বাদ পড়েছিলেন বলেই না সন্তান জন্মের সময় থাকতে পারলেন স্ত্রীর পাশে। সদ্যোজাত সন্তানকে নিতে পারলেন কোলে, প্রথমবার বাবা হওয়ার স্বাদটা নিতে পারলেন তাজাই! কালই সিডনিতে ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন ওয়াটসনের স্ত্রী লি ফারলং। ছেলের নাম রাখা হয়েছে উইল ওয়াটসন। ওয়াটসনের স্ত্রী লি নিজেও তারকা, মডেল ও টিভি উপস্থাপিকা।‘হোমওয়ার্কগেট’ বিতর্কে বাদ না পড়লে এখন ওয়াটসনের থাকার কথা ছিল মোহালিতে। আর লির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য সময় ছিল আরও সপ্তাহ দুয়েক পর। কিন্তু প্রসবকালীন জটিলতায় এগিয়ে আসে সময়। কিন্তু মোহালি টেস্ট খেলবেন বলে ওয়াটসনকে এ ব্যাপারে কিছু বলেননি লি। কথা ছিল মোহালি টেস্টের পর দেশে ফিরবেন ওয়াটসন। বাদ পড়ার পর ওই দিনই দেশে ফিরেন অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক। বলাবলি হচ্ছিল আগেভাগে দেশে ফিরেছেন অভিমান করেই। ওয়াটসন অবশ্য বারবারই বলেছেন, দেশে ফেরার সঙ্গে বাদ পড়ার সম্পর্ক নেই। সত্যিটা যা-ই হোক, নিজেকে এখন অন্তত ভাগ্যবান ভাবতেই পারেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার! ওয়েবসাইট।