বাবা হলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুসংবাদটা জানাই ছিল। শুধু অপেক্ষায় ছিলেন সেই স্মরণীয় মুহূর্তের। কাল বাবা হলেন লিওনেল মেসি। বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর কোলজুড়ে এসেছে ‘মেসি জুনিয়র’—থিয়াগো। বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামের ৭০০ মিটার দূরের ডেক্সাস হাসপাতালে জন্ম নিয়েছে মেসির প্রথম সন্তান। বাবা হওয়ার স্বর্গীয় আনন্দে ভাসছেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে নিজের ফেসবুকের পাতায় অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আমার ছেলে জন্ম নিয়েছে, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঈশ্বরকে এমন উপহারের জন্য ধন্যবাদ। আমাকে সমর্থন দেওয়ার জন্য আমার পরিবারকেও ধন্যবাদ। সবাইকেই অনেক ধন্যবাদ।’ বার্সেলোনা তাদের ক্লাবের ওয়েবসাইটে দিয়েছে ছোট্ট একটা বিবৃতি, ‘লিও মেসি এখন বাবা।’ তবে বাবা হওয়ার আনন্দেও সমর্থকদের কথা ভুলে যাননি বার্সা তারকা। লিগ ম্যাচে আজ সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। ক্লাব থেকে এমনটিই জানানো হয়েছে। এএফপি।