বাবাদের পর ছেলেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নব্বই দশকের শুরুতে চারটি টেস্টে একসঙ্গে খেলেছেন কেন রাদারফোর্ড ও রড লাথাম। এবার একসঙ্গে দলে সুযোগ পেলেন তাঁদের ছেলেরাও। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন হামিশ রাদারফোর্ড ও টম লাথাম। ইংল্যান্ডের বিপক্ষেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী হামিশের। ২০ বছর বয়সী টম গত বছর খেলেছেন ৮টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। এই দুজনের লড়াই এবার টেস্ট ক্যাপ মাথায় তোলার। ৬ মার্চ শুরু ডানেডিন টেস্টে পিটার ফুলটনের সঙ্গে ইনিংস শুরু করবেন এই দুজনের একজন। সিরিজে আছে আরও দুটি টেস্ট। ওয়েবসাইট।দলে আরেক নতুন মুখ ব্রুস মার্টিন। ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনারই দলে একমাত্র স্পিনার।