বাবার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবা ডেভিড ওয়ার্নার অনেক দিন ধরে ভারতে। আইপিএল খেলছেন। দুই কন্যা আইভি আর ইন্ডি বাবাকে ছাড়া মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায়। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়কের খুবই ইচ্ছে হচ্ছিল স্ত্রী ও সন্তানদের দেখতে। কিন্তু এত দিন সময় ও সুযোগ মিলছিল না। অবশেষে উপায় বের হয়েছে। স্ত্রী ও দুই কন্যা ভারতে আসছেন। স্বাভাবিকভাবেই খুশি ওয়ার্নার। কিন্তু তাঁর থেকেও বেশি খুশি তাঁর দুই কন্যা। ‘বাবার সঙ্গে দেখা করতে ভারত যাচ্ছি’—মায়ের কাছ থেকে এই খবরটা শোনার পর আইভি আর ইন্ডির প্রতিক্রিয়া ছিল দেখার মতো। ওয়ার্নারের স্ত্রী সেই মুহূর্তের ছবি তুলে পাঠিয়েছেন স্বামীকে। ওয়ার্নার আবার সেই ছবি দিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে, মাস চারেক বয়সের ইন্ডি বিস্ময়ে তাকিয়েছে মায়ের দিকে। আর দেড় বছরের আইভি তার টেডি বিয়ার ভরছে ব্যাগে। বোঝাই যাচ্ছে, বাবাকে দেখার তর সইছে না কারও। ইনস্টাগ্রাম।