বাবার অভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন টমিক তো কেবল একজন বাবাই নন, তার চেয়েও বেশি কিছু। ছেলে বার্নার্ড টমিকের টেনিস-দীক্ষা বাবার হাতে। কিন্তু ছেলে উইম্বলডনে খেলছে, আর জন সেটা দেখছেন দর্শক হয়ে। ছেলের অনুশীলনসঙ্গীকে ‘ঢুস’ মারার দায়ে জনকে সব ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করেছে এটিপি। কিন্তু বাবার অভাবটা ভালোই টের পাচ্ছেন ২০ বছর বয়সী বার্নার্ড। প্রথম রাউন্ডে ৫ সেটের ম্যাচে প্রতিপক্ষকে হারাতে রীতিমতো ঘাম ঝরে গেছে। ম্যাচ শেষে অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসকে (এটিপি) একহাত নিয়েছেন বার্নার্ড, ‘তারা (এটিপি) অনেক বাজে সিদ্ধান্ত দেয়। কিছু ভালোও দেয়। কিন্তু আমাকে বলতেই হচ্ছে এটা জঘন্য একটা সিদ্ধান্ত।’ ওয়েবসাইট।