বাবার কবিতায় গান
অর্জুন শেষ পর্যন্ত ক্রিকেটার হবে কি না, এ নিয়ে কত কৌতূহল। রমেশ কি কখনো ভেবেছিলেন, তাঁর ছেলে একদিন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হবে? মারাঠি ভাষার একজন খ্যাতিমান কবির পুত্র কলমের বদলে কাব্য রচনা করবে ব্যাট হাতে!কাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে টেন্ডুলকার স্বীকার করে নিলেন, তিনি নিজে কবি হতে চাননি। এই জীবনে কাব্যদেবী যে ধরা দেয়নি। এক লাইন কবিতাও তিনি লেখেননি, ‘এখন পর্যন্ত সেটা করা হয়নি। আসলে ঈশ্বর সবাইকেই কিছু না কিছু প্রতিভা দেন। আপনি যে প্রতিভা পেয়েছেন, সেটা নিয়েই কৃতজ্ঞ থাকা উচিত। আমার পক্ষে আসলে সেই পর্যায়ের সাহিত্য সৃষ্টি করা অসম্ভব।’প্রয়াত কবি রমেশ টেন্ডুলকারের কবিতায় সুরারোপ করে গান বানিয়েছেন ভারতের খ্যাতিমান শিল্পী শঙ্কর মহাদেবন, হরিহরণ ও সুরেশ ওয়াড়কার। নয়টি বাছাই করা কবিতা নিয়ে তৈরি এই অ্যালবাম প্রকাশ করা হবে শিগগিরই। একই সঙ্গে টেন্ডুলকারের ভাই নিতিনের একটি কবিতার বইও প্রকাশিত হবে। সে উপলক্ষেই কালকের সংবাদ সম্মেলন। যেখানে নিতিন মজা করে বলেছেন, টেন্ডুলকারের জন্যই ক্রিকেট ছেড়েছেন। জবাবে টেন্ডুলকার বলেছেন, ভাইয়ের জন্য তিনি ছেড়েছেন কবিতা!রমেশ টেন্ডুলকারের কবিতা থেকে গান করার আইডিয়াটি এসেছে প্রথিতযশা ক্রীড়া লেখক দ্বারকানাথ সন্সগিরির কাছ থেকে। টেন্ডুলকার পরিবারের ঘনিষ্ঠ এই সাংবাদিক জানিয়েছেন, শৈশবে বাবার কবিতা তিনি শচীনকে সুর করে গাইতে শুনেছিলেন। ওয়েবসাইট।