বাবার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিক বাপ কা বেটা হয়তো বলা যাবে না। অর্জনের দিক দিয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে ল্যাম্পার্ড সিনিয়রের তুলনা চলে না। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আজ যেখানে পৌঁছেছেন, সেখানে যেতে পারে কজন? কাল ইংল্যান্ডের জার্সি গায়ে হয়তো শততম ম্যাচ খেলে ফেলেছেন চেলসি মিডফিল্ডার। বাবার জন্যই যে এখানে পৌঁছাতে পেরেছেন, সেটাই বললেন ল্যাম্পার্ড। শৈশবের নায়কই শুধু নন, একসময়ের লেফটব্যাক ল্যাম্পার্ড সিনিয়র ছেলের সবচেয়ে বড় সমালোচকও বটে। ভালো না খেললে নাকি এখনো শুনতে হয় বাবার বকুনি! স্টিভ ম্যাকল্যারেন ইংল্যান্ডের কোচ থাকার সময় জাতীয় দল ছেড়ে দিতে চেয়েছিলেন ল্যাম্পার্ড। বাবাই বুঝিয়ে-সুঝিয়ে নিরস্ত করেন তাঁকে। ফলটা তো এখন দেখতেই পাচ্ছেন! ওয়েবসাইট।