বাবার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগমনী বার্তা শোনা যাচ্ছে। ঠিক এই সময়ে কোনো খেলোয়াড় চোট পেলে প্রথমেই প্রশ্ন ওঠে—বিশ্বকাপটা শেষ হয়ে যায়নি তো? নেইমারের জন্য তো এই উদ্বেগ আরও বেশি। গোটা ব্রাজিল তাকিয়ে আছে এই স্ট্রাইকারের দিকে। অথচ নেইমারের বাবা বলছেন, ব্রাজিল নয়, নেইমারের ভাবনায় বার্সেলোনা! বাঁ পায়ের চোটে কোপা ডেল রের ফাইনালের পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে আর নামতে পারবেন কি না, ঘোর সংশয়। এই যখন অবস্থা, বার্সার হয়ে ফেরার জন্য নাকি তর সইছে না নেইমারের। সত্যি কি না, কে জানে ! ওয়েবসাইট।