প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ১৪ বছরের একটা কিশোর বল কুড়িয়ে আনছিল মাঠ থেকে। পরে সেই কিশোরেরই একের পর এক মাঠছাড়া করা বল কুড়িয়ে আনতে হবে প্রতিপক্ষ ফিল্ডারদের? সেই কিশোর এরপর শচীন টেন্ডুলকার রূপে হয়েছে মহিরুহ। বিদায়বেলায় তাঁর ছেলে অর্জুন যেন মনে করিয়ে দিল বাবার স্মৃতি। ২৬ বছর আগে ১৯৮৭ বিশ্বকাপের একটা ম্যাচে বলবয় ছিলেন টেন্ডুলকার। মহানায়কের বিদায়ী টেস্টে ছেলে অর্জুনও বলবয়। আর কী অদ্ভুত কাকতাল, অর্জুনের বয়সও এখন ১৪! পার্থক্য শুধু একটাই, সেবার ভারতের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। এবার ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।