প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী ছেড়ে গেছেন ১৪ বছর আগে, মাত্র ৪৬ বছর বয়সে। অন্য জগৎ থেকে ডেভিড বেয়ারস্টো কি দেখতে পেয়েছেন ছেলের টেস্ট ক্যাপ পাওয়ার মুহূর্তটি? দেখলে হয়তো মনে পড়ে যেতে পারে নিজের টেস্ট অভিষেকের কথাও। ডেভিডের অভিষেক হয়েছিল ১৯৭৯ সালের ৩০ আগস্ট। ছেলের অভিষেক হলো ৩১ বছর ২৮১ দিন পর। টেস্ট ইতিহাসের ৪৯তম বাবা-ছেলে জুটি বেয়ারস্টোরা। তবে বাবা-ছেলের টেস্ট অভিষেকে এর চেয়ে বেশি সময়ের ব্যবধান ছিল মাত্র ৩ জুটির। লেন টাকেটের ৩৩ বছর ১৫৩ দিন পর টেস্ট ক্যাপ পেয়েছিলেন লিন্ডসে টাকেট, জেফ জোনসের ৩৪ বছর ১১৩ দিন পর সাইমন জোনস। আর চার্লি টাউনসেন্ডের ৩৫ বছর ১৬১ দিন পর টেস্ট অভিষেক হয়েছিল ডেভিড টাউনসেন্ডের!