বাবার মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে ওয়ার্নারের মেয়ে
ইনস্টাগ্রামে ওয়ার্নারের মেয়ে

মেয়েকে কতটা ভালোবাসেন ডেভিড ওয়ার্নার, সেটি বোঝার জন্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটু ঢুঁ মারলেই হয়। বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনারের ইনস্টাগ্রামজুড়ে মেয়ে আইভি মে ওয়ার্নারের দুষ্টুমিষ্টি ছবি, ভিডিওরও অভাব নেই। মেয়েও কম নয়, একবারে বাবার ন্যাওটা! ওয়ার্নারের ইনস্টাগ্রামের নতুন ছবিই সেটির প্রমাণ। একে খেলা নেই, তার ওপর ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এই মুহূর্তে শুধু ছুটি আর ছুটি। তা ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন ওয়ার্নার। সেখানেই মেয়ের একটি ছবি তুলে সেটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ছবিতে মেয়ে বিচিত্র মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এটা নাকি ওয়ার্নার রেগে গেলে কী করেন, সেই ভঙ্গির অনুকরণ! ওয়ার্নার মজা করে ছবির ক্যাপশনেও মেয়ের হয়ে লিখেছেন, ‘আমি কথা না শুনলে বাবা এমনই করে!’ নিউজ ১৮।