প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজের হয়েছে বিপদ। মেয়ে দেলফিনার কথাগুলো আজকাল ‘গ্রিক ভাষার’ মতো মনে হয় তাঁর কাছে। হড়বড় করে দেলফিনা কী বলে সেটা কিছুতেই বুঝে উঠতে পারেন না লিভারপুল স্ট্রাইকার। কিন্তু এমন হচ্ছে কেন? মজাটা এখানেই। সুয়ারেজ লিভারপুলে খেলছেন তো প্রায় দুই বছরের ওপরে হতে চলল। তিন বছর বয়সী দেলফিনার বেড়ে ওঠা বলতে গেলে ইংল্যান্ডেই। আর স্কুলে ভর্তি হওয়ার পর থেকে মার্সিসাইডের উচ্চারণরীতিটাও আত্মস্থ করে ফেলেছে পুরোপুরি। এখন তাই দেলফিনার ইংরেজি বোঝাটাই দায় হয়েছে ‘ভিনদেশি’ বাবার। সুয়ারেজকে বোধ হয় একজন দোভাষী খুঁজতে হবে! ওয়েবসাইট।