প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে ‘লাইভ চ্যাট’ করছিলেন দুই বেকহাম—ডেভিড ও ব্রুকলিন। লাইভ স্ট্রিমে সেখানে মন্তব্য করতে পারছিলেন বেকহাম তনয় ব্রুকলিনের অনুসারীরা। ছেলেকে একটু অপ্রস্তুত করার সুযোগ হাতছাড়া করলেন না বেকহাম। ব্রুকলিন যে শার্টটি পরে চ্যাট করছিলেন, সেটিকে নিজের বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এটি তাঁরই শার্ট বলে বাবার ভুল ধরিয়ে দেন ব্রুকলিন। বেকহাম পরে লেখেন, ‘সুন্দর শার্ট, এটা তুমি কোথায় পেয়েছ?’ এক খোঁচায় ছেলেকে অপ্রস্তুত করতে ব্যর্থ হয়ে বেকহাম অন্য পথ ধরেন। ১৭ বছর বয়সী ব্রুকলিনকে বলেন, ‘স্কুলে যাও। তোমার তো এখন স্কুলে থাকার কথা।’ দ্য সান।