বায়ার্নের ২৫ রেকর্ড

আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এর ছয় দিন পর ফাইনাল জার্মান কাপের। এই দুটি ম্যাচের সঙ্গেই জড়িয়ে বায়ার্ন মিউনিখের ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন। ফেবারিট অবশ্যই বায়ার্ন, বুন্দেসলিগা জয়ের পথে যারা গড়েছে ২৫টি রেকর্ড! এক নজরে সেই রেকর্ডগুলো (বন্ধনীতে আগের রেকর্ড)—
এক মৌসুমে—
l সর্বোচ্চ পয়েন্ট: ৯১ (৮১, বরুসিয়া ডর্টমুন্ড, ২০১১-১২)
সবচেয়ে বেশি জয়: ২৯ (২৫, ডর্টমুন্ড ২০১১-১২, বায়ার্ন ১৯৭২-৭৩)
l সবচেয়ে বেশি গোল ব্যবধান: +৮০ (+৬৪, বায়ার্ন, ১৯৭২-৭৩)
l সবচেয়ে কম গোল হজম: ১৮ (২১, বায়ার্ন, ২০০৭-০৮)
l প্রতিপক্ষের মাঠে সবচেয়ে কম গোল হজম: ৭ (১০, ভেরডার ব্রেমেন ১৯৯২-৯৩)
l দ্বিতীয় দলের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবধান: ২৫ পয়েন্ট (১৬, বায়ার্ন, ২০০২-০৩)
l সবচেয়ে কম হার: ১ (১, বায়ার্ন, ১৯৮৬-৮৭)
l প্রতিপক্ষের মাঠে সবচেয়ে কম পরাজয়: ০ (০ বায়ার্ন, ১৯৮৬-৮৭)
l শিরোপা নিশ্চিত করতে সবচেয়ে কম ম্যাচ: ২৮/৩৪ (৩০/৩৪, বায়ার্ন ১৯৭২-৭৩ ও ২০০২-০৩)
l দ্রুততম সময়ের মধ্যে শিরোপা জয়: এপ্রিল ৬, ২০১৩ (কোলন, এপ্রিল ১৮, ১৯৬৪)
l প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়: ১৫/১৭ (১১/১৭, ডর্টমুন্ড ২০১১-১২, ব্রেমেন ২০০৩-০৪)
l প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি পয়েন্ট: ৪৭ (৩৭, ডর্টমুন্ড ২০১১-১২, ব্রেমেন ২০০৩-০৪)
l সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়া: ২১ (১৯, ব্রেমেন ১৯৮৭-৮৮, বায়ার্ন ২০০১-০২)
l টানা জয়ে মৌসুম শুরু: ৮ (৭, বায়ার্ন ১৯৯৫-৯৬, কাইজারস্লটার্ন ২০০১-০২, মেইনজ ২০১০-১১)
l প্রতিপক্ষের মাঠে টানা জয়: ৯ (৮, ডর্টমুন্ড ২০১০-১১)
l টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল: ৩৬ (৩৬, বায়ার্ন ১৯৭৩-৭৪)
l মৌসুমের পরের অর্ধে টানা সবচেয়ে বেশি জয়: ১৩ (৭, ডর্টমুন্ড ২০১১-১২)
l মৌসুমের প্রথমার্ধে সবচেয়ে বেশি গোল ব্যবধান: +৩৭ (+৩৩, বায়ার্ন ২০১১-১২)
l মৌসুমের প্রথমার্ধে সবচেয়ে কম গোল হজম: ৭ (৭, স্টুটগার্ট, ২০০৩-০৪)
l মৌসুমের প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে কম গোল হজম: ১ (২ স্টুটগার্ট, ২০০৩-০৪)
l প্রতিপক্ষের মাঠে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল না খাওয়া
l অন্তত সব ম্যাচে একটি করে গোল (১৯৬৩-৬৪ করেছিল কোলনও)
l টানা সবচেয়ে বেশি জয়: ১৪ (১০, মনশেনগ্লাডবাখ ১৯৮৬-৮৭ ও ভলফসবুর্গ ২০০৮-০৯)
l দুই মৌসুম মিলে টানা সবচেয়ে বেশি জয়: ১৪ (১১, বায়ার্ন, মার্চ থেকে সেপ্টেম্বর, ২০০৫)
l মৌসুমের দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি পয়েন্ট: ৪৯ (৪৭, ডর্টমুন্ড ২০১১-১২)
হাত ফসকে গেছে যে দুটি রেকর্ড—
l এক মৌসুমে সবচেয়ে বেশি গোল: ১০১ (বায়ার্ন ১৯৭১-৭২), এবার বায়ার্নের গোল ৯৮টি
l প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি গোল: ৪৩ (ব্রেমেন ২০০৬-০৭), এই মৌসুমে বায়ার্ন করেছে ৪২ গোল
তথ্যসূত্র: এএফপি