বারতোলিকে ঘিরে বিস্ময় ও শুভ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আসলে টুইটারে প্রথম দেখেছি সে অবসরের ঘোষণা দিয়েছে। বিশ্বাস হয়নি, মনে হচ্ছিল এ কী পাগলামি! আমার তো মনে হয় সবাই আমার মতোই খুবই বিস্মিত।’মারিওন বারতোলির অবসরের ঘোষণা শুনে তাঁর প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রতিক্রিয়া। সদ্য উইম্বলডন জেতা ফরাসি মেয়ের আচমকা অবসরে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর আজারেঙ্কার মতো বিস্মিত টেনিসের প্রায় সবাই। তবে শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী এ ফরাসি তারকার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন ক্লিম ক্লাইস্টার্স, সাবিনা লিসিকিরা। শুভ কামনা জানিয়েছেন বারতোলির আগামী দিনের পথচলায়।বারতোলির সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকের মতে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার, ‘চাইলে সে তার র‌্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারত, চাঙা থাকতে পারত মানসিকভাবে। কিন্তু তার নৈতিকতা বোধ চমৎকার। আমি ওকে এমন কঠিন সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাই।’ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উইম্বলডনের পুরুষ চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেও। তবে খবরটা যে তাঁর কাছেও বিস্ময়কর, ‘আমি আশ্চর্য হয়েছি। তবে লক্ষ্যে পৌঁছাতে সে খুবই পরিশ্রম করেছে। শেষ পর্যন্ত সে একটা গ্র্যান্ড স্লাম জিতেছে। হয়তো এটাই ওর থামার সময়।’ রয়টার্স।