ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের উত্তেজনাকর ম্যাচে দিমিত্রি বারবাটোভের হ্যাটট্রিকে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।৪১ মিনিটের মাথায় ম্যানইউকে এগিয়ে দেন বারবাটোভ। রায়ান গিগসের কর্নার থেকে হেড করে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন এই বুলগারিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে খেলার ৫৮ মিনিটে পতর্ুগিজ মিডফিল্ডার লুইস নানির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বারবাটোভ। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন স্টিভেন জেরার্ড। ৬ মিনিট পরই ফ্রি-কিক থেকে চমত্কারভাবে ম্যানইউর জালে বল জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান এই ইংলিশ মিডফিল্ডার। ফার্নান্দো তোরেস কোনো গোল না পেলেও দুটি গোলের উত্সই তিনি। দুবারই তঁাকে ফাউল করার দায়ে পেনাল্টি আর ফ্রি-কিক পায় লিভারপুল।খেলার শেষ মুহূর্তে আবার লিভারপুলের জন্য বিভীষিকারূপে আবিভর্ূত হন বারবাটোভ। আইরিশ ডিফেন্ডার জন ও'শেয়ার ক্রস থেকে জয়সূচক গোলটি করেন তিনি। খেলার বাকি সময় মরিয়া হয়ে খেললেও আর গোলের দেখা পায়নি লিভারপুল।৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ১৬। সকারনেট