বারবাডোজে ইংল্যান্ডের বার্বাডিয়ান নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক ৩৩ বছর আগে বারবাডোজের স্থানীয় পত্রিকা শিরোনাম করেছিল ‘ছেলে আমাদের, ব্যাট তাদের।’
জন্ম, বেড়ে ওঠা বারবাডোজে। ১৯৮১ সালের ১৩ মার্চ বারবাডোজেই ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে রোনাল্ড বুচার্ডের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে! পরশু আরেক ১৩ মার্চে সেই বারবাডোজে ইংল্যান্ডের হয়ে আলো ছড়ালেন আরেকজন বার্বাডিয়ান। ক্রিস জর্ডানের অলরাউন্ড নৈপুণ্যেই শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড পেয়েছে সান্ত্বনার জয়।
৫ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংলিশদের চিড়ধরা আত্মবিশ্বাসেও হাওয়া লাগার কথা। ইংল্যান্ডের ৬ উইকেটে ১৬৫ রানের জবাবে জর্ডান-তোপে ২৮ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্সের ৫৫ বলে ৬৯ রানের ইনিংসে গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত করতে পারে ৭ উইকেটে ১৬০। ব্যাটিংয়ে ৯ বলে চার ছক্কায় অপরাজিত ২৭, বোলিংয়ে ৩ উইকেট, ম্যাচসেরা জর্ডানের কাছেই আসলে হেরেছে ক্যারিবীয়রা। তথ্যসূত্র: ক্রিকইনফো।