বারবাডোজে সাকিব সেন্ট লুসিয়ায় তামিম
ক্যারিবিয়ান ক্রিকেট লিগের খেলোয়াড় তালিকায় নাম ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। এবার নিশ্চিত হলো তাঁরা খেলছেনই, ঠিক হয়েছে দুজনের দলও। সাকিব খেলবেন বারবাডোজে, তামিম সেন্ট লুসিয়ায়। ‘এ’ ক্যাটেগরিতে সাকিবকে এক লাখ ডলারে দলে টেনেছে বারবাডোজ, ‘সি’ ক্যাটেগরিতে তামিমকে সেন্ট লুসিয়া নিয়েছে ৭০ হাজার ডলারে। আগামী ২৯ জুলাই শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম আসর। ওয়েবসাইট।সাকিবের বারবাডোজ দলের অধিনায়ক কাইরন পোলার্ড। দলে আছেন শোয়েব মালিক, উমর আকমল, ডোয়াইন স্মিথ, কার্ক এডওয়ার্ডস, দেবেন্দ্র বিশুরা। তামিমের অধিনায়ক ড্যারেন স্যামি, সতীর্থদের মাঝে আরও আছেন হার্শেল গিবস, আলবি মরকেল, শিবনারায়ণ চন্দরপল, টিনো বেস্ট, শেন শিলিংফোর্ডরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়ে খেলবেন সাকিব। এই টুর্নামেন্ট শুরু ২৬ জুন।