বারবাতোভ ৩: ৫ ম্যানইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন দিমিত্রি বারবাতোভ। এগিয়ে চলেছে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেডও (ম্যানইউ)। বার্মিংহামের বিপক্ষে ম্যাচে পাঁচটি গোলের দেখা পেয়েছে ম্যানইউ। এর মধ্যে বারবাতোভ একাই এনে দিয়েছেন তিনটি। বুলগেরিয়ান এই স্ট্রাইকারের হ্যাটট্রিকময় ম্যাচের ফল: ৫-০ গোলে জয়ী ম্যানইউ!ম্যানইউয়ের গোলবন্যার রাতে জয় পেয়েছে আর্সেনাল, সান্ডারল্যান্ড ও ফুলহাম। আর্সেনাল ৩-০ গোলে উইগানকে ও ফুলহাম ২-০ গোলে স্টোককে হারায়। সান্ডারল্যান্ড ২-১ গোলে হারায় ব্ল্যাকপুলকে। ওয়েস্টহাম ২-২ গোলে এভারটন ও টটেনহাম ১-১ গোলে নিউক্যাসলের সঙ্গে ড্র করে। বিবিসি।