বারবেতভের রক্তঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিমিতার বারবেতভের সাপ্তাহিক বেতন এক লাখ ১০ হাজার পাউন্ড। মাসে চার লাখ ৪০ হাজার। আয়কর কর্তার মতো বুলগেরিয়ান এই ফুটবলারের বেতনের হদিস নেওয়া কেন? কারণ, একটা ‘ছোট্ট’ আর্থিক দেনা, যে দেনার পরিমাণ এক লাখ ৭৫ হাজার পাউন্ড। বারবেতভের দেড় সপ্তাহের বেতনই যে দেনা পরিশোধে প্রায় যথেষ্ট!কোথাকার কোন দেনা পরিশোধের প্রসঙ্গে বারবেতভের নাম উঠার কারণ আছে। আজকের এই খ্যাতিমান ফুটবলারটির জন্ম দিয়েছে পিরিন ব্লাগোয়েভগার্ড নামের যে দলটি, সেই ক্লাবই বারবেতভের বেতনের তুলনায় অত্যল্প এই দেনার দায়ে প্রথম বিভাগ ফুটবল থেকে ছাঁটাইয়ের মুখে। মার্চের মধ্যে দেনা শোধ করে না দিলে বারবেতভের শৈশবের ক্লাবটি নেমে যাবে অপেশাদার তৃতীয় বিভাগে। অবশ্য প্রাণের ক্লাবটিকে বাঁচাতে সমর্থকেরা রক্তদানের অঙ্গীকার করেছেন। রক্ত বেঁচে তাঁরা বাঁচিয়ে রাখতে চান পিরিনকে। রক্তঋণ শোধ করার সময় তো বারবেতভেরও এসেছে!বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ৯৬ কিলোমিটার দূরের ছোট্ট শহর ব্লাগোয়েভগার্ডের এই ক্লাবেই হাতেখড়ি হয়েছিল এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তিন হ্যাটট্রিক করা বারবেতভের।সুবর্ণ সেই সময় এখন আর নেই। আর্থিক সংকটে ঘুরপাক খেতে হচ্ছে পিরিনকে। ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তার বেতন বকেয়া পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণও শোধ করার পথ পাওয়া যাচ্ছে না। নিজের প্রথম ক্লাবটিকে বাঁচাতে বারবেতভ কি কিছুই করবেন না? রয়টার্স।