বার্গক্যাম্পের মূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ে আসা বলটা লাফিয়ে নিলেন ডান পায়ে। এমনভাবে নিয়ন্ত্রণে নিলেন, যেন বলটা বাধ্য ছেলের মতো তাঁর কথা শুনছে। দুর্দান্ত ডেনিস বার্গক্যাম্পকে ফুটবল-বিশ্ব সবচেয়ে বেশি মনে রাখবে বল নিয়ন্ত্রণের অমন জাদুকরি ক্ষমতার জন্যই। ২০০৩ সালে নিউক্যাসলের সঙ্গে ম্যাচে ‘ফ্লাইং ডাচম্যানের’ এমনই একটা মুহূর্তকে মূর্তি বানিয়ে ধরে রাখল তাঁর সাবেক ক্লাব আর্সেনাল। কাল এমিরেটস স্টেডিয়ামের সামনে সেটির উদ্বোধনও হয়ে গেল। স্মৃতিবিজড়িত আর্সেনালে এসে বার্গক্যাম্প আবেগাপ্লুত, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি। আর্সেনালে ফিরতে পারা ও সবার সঙ্গে দেখা হওয়া আসলেই অসাধারণ এক অনুভূতি।’ ওয়েবসাইট।