বার্গারেও তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাঁরা সবাই প্রিমিয়ার লিগের কোচ। তবে তাঁদের জনপ্রিয়তা ইংল্যান্ড ছাড়িয়ে বিশ্বজুড়ে। কেমন সেই জনপ্রিয়তা, তা বোঝা যাবে ঘানার একটি পাবের কাণ্ড দেখলেই। হোসে মরিনহো, পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ, আন্তোনিও কন্তে ও আর্সেন ওয়েঙ্গার—প্রিমিয়ার লিগের এই জনপ্রিয় পাঁচ কোচের নামে পাঁচ রকমের বার্গার তৈরি করেছে হানিসাকল নামে আক্রার সেই পাবটি। বার্গারগুলোর নামও মজার—দ্য স্পেশাল ওয়ান, সার্জেন্ট পেপ, নরমাল ওয়ান, দ্য গডফাদার ও লে প্রফেসর। বার্গারের স্বাদও কোচদের চরিত্রের মতোই আলাদা। শোনা যাচ্ছে, বার্গারগুলোর বিক্রিও নাকি ভালোই। আক্রায় ইংলিশ ক্লাবগুলোর জনপ্রিয়তা কেমন বুঝতেই পারছেন! বিবিসি।