বার্নস-ফার্গুসনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ব্যাটসম্যান জো বার্নস ও ক্যালাম ফার্গুসন। আঙুলে চোট পাওয়ায় ১২ নভেম্বর হোবার্টে শুরু দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন শন মার্শ। ৩০টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলা ৩১ বছর বয়সী ফার্গুসনের এখনো টেস্ট খেলা হয়নি। ডানহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১১ সালে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে। আর এ বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে বাদ পড়েন বার্নস। ক্রিকইনফো।