বার্লুসকোনির ওপর লিওর রাগ
ইতালিয়ান লিগে তৃতীয়। ইতালিয়ান কাপে উদিনেসের কাছে হেরে বিদায় কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়নস লিগে বিদায় আরও আগাম, দ্বিতীয় রাউন্ডেই। প্রধান কোচ হিসেবে এসি মিলানের হয়ে গত মৌসুমে লিওনার্দোর অভিষেক খুব একটা ভালো হয়নি। আবার শুরু হিসেবে মন্দও বলা যাবে না। কিন্তু তার পরও ‘দুই পক্ষের সমঝোতা’য় চুক্তির মেয়াদ পুরোনোর আগেই মিলান ছেড়ে যান এই ব্রাজিলিয়ান। ওয়েবসাইট।এত দিন চুপ থাকার পর লিওনার্দো মুখ খুলেছেন। আর শুরুতেই ‘ইতালির আব্রামোভিচ’ সিলভিও বার্লুসকোনির দিকেই দাগিয়েছেন তোপ। ইতালির প্রধানমন্ত্রী বার্লুসকোনি মিলান ক্লাবেরও মালিক। লিওনার্দোর দাবি, ক্লাব সভাপতি পরিস্থিতি এমন করে তুলেছিলেন, দম বন্ধ হয়ে আসছিল তাঁর, ‘অনেকটা নার্সিসাসের মতো—তাঁর মতো চলে না, এমন কোনো কিছুই তিনি পছন্দ করেন না। আমাকে তাই দায়িত্ব ছেড়ে দিতেই হয়েছে। চুক্তির আরেকটি বছর আমি ছাড় দিয়েছিলাম যেন আমরা আলাদা হয়ে যেতে পারি।’