বার্সা-অ্যাটলেটিকোকে ছুঁল রিয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তত এক দিনের জন্য হলেও পয়েন্টে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। কাল পয়েন্ট তালিকার সবার নিচের দল রিয়াল বেটিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, অ্যাঙ্গেল ডি মারিয়া ও আলভারো মোরাতা।
এই জয়ে রিয়ালের পয়েন্ট হলো বার্সা-অ্যাটলেটিকোর সমান ৫০। গোল ব্যবধানে অ্যাটলেটিকোকে টপকে রিয়াল উঠে এসেছে ২ নম্বরেও। যদিও আজই আবার এগিয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনা ও অ্যাটলেটিকোর। বার্সা যাবে লেভান্তের মাঠে। নিজেদের মাঠে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ সেভিয়া।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ২-০ গোলে ফুলহামকে এবং ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। ওয়েবসাইট।