বার্সা-ইউনাইটেডের হার
২১ ম্যাচ শেষে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান। আরেক দল এক পয়েন্ট কম নিয়ে তিনে। ২২তম রাউন্ড থেকে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে তাই অন্যমাত্রা। বার্সেলোনা সেই লড়াইটা শুরু করল হার দিয়ে। গতকাল বার্সাকে হারিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। ৩-২ গোলের সেই হারটা আবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে, যেখানে বার্সা সর্বশেষ হেরেছিল গত বছরের এপ্রিলে।
লিগ, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে মিলিয়ে ন্যু ক্যাম্পে মৌসুমে আগের ১৬ ম্যাচেই জিতেছে বার্সা। কালও অ্যালেক্সিস সানচেজের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। পেনাল্টি থেকে গোল করে লিগে আট ম্যাচের গোলখরা কাটিয়েছেন মেসিও। কিন্তু লাভ কিছু হয়নি। জয় দূরে থাক, ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জর্ডি আলবা মাঠ ছাড়লে বার্সার সমতার আশাও ক্ষীণ হয়ে যায়। আজ অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ জিতলে বার্সার রেকর্ড ৫৯ ম্যাচ শীর্ষে থাকার অবসান হবে না, বার্সা নেমে যাবে তিন নম্বরে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কাল হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রবিন ফন পার্সি, ওয়েইন রুনি, নতুন সৈনিক হুয়ান মাতা—পূর্ণ শক্তির দল নামিয়েও ইউনাইটেড ২-১ গোলে হেরেছে স্টোক সিটির কাছে। ইউনাইটেডের শিরোপার নিবু নিবু আশাটাও যেন শেষ হয়ে গেল। এএফপি।