বার্সা ও নেইমারকে মামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের চুক্তি নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। দুই দিন আগে রেডিও গ্লোবো ফাঁস করেছে চুক্তির গোপন একটি দিক। এবার নেইমারের স্বত্বের অংশীদার ডিআইএস দাবি করেছে চুক্তি অনুযায়ী বার্সেলোনার কাছ থেকে আরও বেশি অর্থ পাবে তারা। ওয়েবসাইট। ক্রীড়াবাণিজ্য-সংশ্লিষ্ট এই কোম্পানির দাবি বার্সেলোনার দেওয়া ৫ কোটি ৭০ লাখ ইউরোতে তাদের ভাগটা আরও বেশি। প্রধান নির্বাহী রবার্তো মরেনো সান্তোসের কাছে চুক্তির খুঁটিনাটি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। ব্লুমবার্গকে জানিয়েছেন তা না হলে এমনকি আদালতেও যেতে পারেন তাঁরা, ‘আমাকে কোনো দলিল দেখানো হয়নি। তাই কাল (আজ) আমি সান্তোসের সদর দপ্তরে যাচ্ছি। এরপর আমরা সিদ্ধান্ত নেব, আদালতে যাব কি যাব না।’ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্যাপারটার মীমাংসা না হলে নেইমার ও বার্সেলোনার বিরুদ্ধে তারা মামলাও করতে পারে। ২০০৯ সালে ডিআইএস ২৬ লাখ ইউরো দিয়ে নেইমারের নিবন্ধনের ৪০ শতাংশ স্বত্ব কিনে নেয়। এখনকার চুক্তিতে ওটার মূল্য ৬৮ লাখ ইউরো।