বার্সা-চেলসি
আজ বার্সেলোনা হারলে সেটা হবে যেকোনো ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ১০০তম পরাজয়। চেলসির বিপক্ষে আজকের ম্যাচটি ইউরোপে তাদের ৪৬৬তম ম্যাচ। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৫ ম্যাচের কোনোটিতেই হারেনি বার্সেলোনা। এই ১৫ ম্যাচে মাত্র ২টিতে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে বার্সা সর্বশেষ হেরেছে রাশিয়ার রুবিন কাজানের বিপক্ষে, ২০০৯-১০ মৌসুমে (২-১) গ্রুপ পর্বে। ইংলিশ দলগুলোর বিপক্ষে নিজেদের মাঠে খেলা ৩১ ম্যাচের মাত্র ২টি হেরেছে বার্সা। দুটোই লিভারপুলের বিপক্ষে; ১৯৭৬ সালে উয়েফা কাপ সেমিফাইনালে ও ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে খেলা ১৬ ম্যাচের মাত্র তিনটিতে গোল পেয়েছেন লিওনেল মেসি। ২০০৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানইউর বিপক্ষে একটি ও ২০১০ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে চারটি। চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে খেলা শেষ ১৪ ম্যাচেই অপরাজিত চেলসি। ২০০৬ সালে নিজেদের মাঠে বার্সেলোনার কাছেই তাদের সর্বশেষ হার। সর্বশেষ ছয়টি ম্যাচেই চেলসিকে হারাতে পারেনি বার্সা। স্পেনে খেলা শেষ সাত ম্যাচেই অপরাজিত চেলসি।