বার্সা ছাড়ছেন আলভেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন অনেক আগেই শেষ, লা লিগার আশাটাই এখন বেঁচে আছে। মৌসুম শেষে ক্লাব ছাড়ার পথে দুই অভিজ্ঞ কার্লোস পুয়োল ও ভিক্টর ভালদেস। এবার কি দানি আলভেজও তাঁদের পথে হাঁটবেন? বার্সা রাইটব্যাকের কথায় যেন সেই সুর।
কিন্তু হঠাত্ ক্লাবের সঙ্গে ছয় বছরের বন্ধন ছিঁড়ে ফেলার কথা বলছেন কেন? দলের হতশ্রী দশাটাই বেশি পীড়া দিচ্ছে বার্সা রাইটব্যাককে, ‘মানুষ যেমন আশা করছে তেমন ফল হচ্ছে না। তারা কাঠগড়ায় অনেককেই দাঁড় করাতে পারে। আমার নিজেরও তেমন অনুভূতি হচ্ছে। আমি সব সময় গতিশীলতা চাই, প্রাণ চাই। কিন্তু সেটা যদি না থাকে, কিছুই ঠিকমতো হবে না।’ এরপরেই যেন প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে দিলেন, ‘যদি অবস্থাটা না বদলায়, তাহলে হয়তো আমি থাকব না। কারণ এটা আপনাকে বিধ্বস্ত করে দেবে। দলে প্রাণ ফিরে এলেই আমি গ্রীষ্মে থাকব।’ ওয়েবসাইট।