বার্সা ছাড়ছেন কেইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্প ছাড়ছেন বার্সেলোনার মিডফিল্ডার কেইটা। খবরে প্রকাশ, তাঁর নতুন গন্তব্য চীন। আজ রোববারই চীনের পেশাদার ফুটবল লিগের দল ডালিয়ান আয়েরবেইনে সই করার কথা তাঁর। জানা গেছে, আপাতত ডালিয়ানের সঙ্গে দেড় বছরের চুক্তি হওয়ার কথা তাঁর।এদিকে বার্সেলোনাও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে কেইটার ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, কেইটা ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।মালির এই মিডফিল্ডারের অবশ্য বার্সেলোনার সঙ্গে চুক্তির এখনো দুই বছর বাকি। তবে চুক্তিতে অবশ্য উল্লেখ ছিল, তিনি যদি বার্সেলোনার হয়ে ৫০ শতাংশ ম্যাচে খেলার সুযোগ না পান, তাহলে তিনি ক্লাব ছাড়তে পারেন। কেইটা চুক্তির এই ধারারই সুযোগটা নিচ্ছেন। এই মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র ২২টি ম্যাচে তিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।২০০৮ সালে সেভিলা থেকে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কেইটা। বার্সেলোনার হয়ে ১৬৮টি ম্যাচে কেইটার গোলসংখ্যা ২২।