বার্সা ছাড়ছেন কেইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সোনালি সময়ের তিনিও এক সঙ্গী। সেভিয়া থেকে ২০০৮ সালে ন্যু ক্যাম্পে আসার পর বার্সার ১৪টি শিরোপা জয়ের অংশীদার। চার বছরের চুক্তি শেষে এবার ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন সেইডু কেইটা। বার্সেলোনার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সামনের মৌসুমে বার্সার জার্সি গায়ে আর দেখা যাবে না মালিয়ানকে। বিদায়বেলায় ক্লাবের হয়ে অবদান রাখার জন্য ধন্যবাদ জানানো হয়েছে তাঁকে, ভবিষ্যতের জন্য জানানো হয়েছে শুভকামনাও। গত মৌসুমে দল অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন, বয়সও হয়ে গেছে ৩২। এবার খুঁজবেন নতুন ঠিকানা। বার্সেলোনার সংবাদমাধ্যম আভাস দিয়েছেন, চীনের ডালিয়ান অ্যারবিনে যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ লিগের আগে ফ্রেঞ্চ লিগে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার। এএফপি।