বার্সা ছাড়ছেন পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর কাটিয়ে দিয়েছেন ন্যু ক্যাম্পে। বার্সেলোনা-কার্লোস পুয়োল নাম দুটি সমার্থকই হয়ে গেছে। সেই বার্সাকেই বিদায় বলে দিয়েছেন পুয়োল। কাল সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের আবেগাপ্লুত উচ্চারণ, ‘এই মৌসুম শেষেই আমি বার্সেলোনা ছাড়ছি। ক্লাব ব্যাপারটা জানে। আমরা এর মধ্যে একটা ঐকমত্যেও পৌঁছেছি।’ হাঁটুর সমস্যার কারণেই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন বলেই জানিয়েছেন। এএফপি।