বার্সা নয়, বঙ্গবন্ধু কাপেই বেশি আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্টে ঢাকায় আসতে চেয়েছে বার্সেলোনা। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনা সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়ারই পক্ষে নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এর অর্থ, বার্সাকে না আনার সম্ভাবনাই বেশি।কাল সালাউদ্দিন বলেছেন, ‘সরকারের সঙ্গে এই মুহূর্তে বার্সা-সংক্রান্ত আলোচনায় যাওয়াই কঠিন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশ এখন উত্তাল। এই সময়ে টাকা দেবে কে? তার চেয়ে বরং অক্টোবরে বঙ্গবন্ধু কাপেই সব মনোযোগ দেওয়া ভালো।’