বার্সা পেল অ্যাটলেটিকোকে, রিয়াল ডর্টমুন্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সূচি। এএফপি
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সূচি। এএফপি

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ যেন আরেকটি লা লিগার ম্যাচে পরিণত হয়েছে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলেনো-অ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে কোয়ার্টার ফাইনালেই। তবে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ফের পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। গতবার সেমিফাইনালে রিয়ালকে কাঁদিয়ে ফাইনালে উঠেছিল ডর্টমুন্ড। ওদিকে জ্লাতান ইব্রাহিমোভিচের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লড়বে চেলসির বিপক্ষে। আর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১ ও ২ এপ্রিল এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৮ ও ৯ এপ্রিল। ১ এপ্রিল প্রথম লেগে খেলবে বার্সা-অ্যাটলেটিকো ও ইউনাইটেড-বায়ার্ন; ২ এপ্রিল রিয়াল-ডর্টমুন্ড ও পিএসজি-চেলসি। ৮ এপ্রিল দ্বিতীয় লেগে  রিয়াল-ডর্টমুন্ড ও পিএসজি-চেলসি; ৯ এপ্রিল  বার্সা-অ্যাটলেটিকো ও ইউনাইটেড-বায়ার্ন। এএফপি ও ওয়েবসাইট।