বার্সা হতে পারবে না আর্জেন্টিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে আর্জেন্টিনার খেলার দর্শনে মিল এখন অনেকটাই। বার্সার মতো আর্জেন্টিনাও ছোট ছোট পাসে বল ধরে রেখে খেলতে চায়। বার্সেলোনার গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় লিওনেল মেসি এবং হাভিয়ের মাচেরানো আর্জেন্টিনা জাতীয় দলেরও মূল দুই স্তম্ভ। বার্সেলোনার খেলাটা তৈরি হয় মেসিকে ঘিরে। আর্জেন্টিনারও তাই। তবে কি বার্সেলোনাকেই অনুকরণ করা উচিত আর্জেন্টিনার? মাচেরানো অন্তত তা মনে করেন না। বার্সেলোনায় গিয়ে ডিফেন্ডারে রূপান্তরিত ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলছেন, ‘আর্জেন্টিনার বার্সেলোনাকে নকল করতে যাওয়া উচিত হবে না। সে জন্য পর্যাপ্ত সময় নেই। বার্সা এ নিয়ে কাজ করেছে বছরের পর বছর।’ ওয়েবসাইট।