বার্সাকে ঢাকায় আনার আলোচনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে খেলতে আসছে বার্সেলোনা। পেপ গার্দিওলার দলকে ঢাকায়ও আনতে চায় সংশ্লিষ্ট মার্কেটিং এজেন্ট। এ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ঢাকায় কথা বলেছেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কাল এ ব্যাপারে বাফুফে সভাপতি বলেছেন, ‘আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে আমি কিছুই জানাতে চাই না।’ জানা গেছে, ওই প্রতিষ্ঠান ২০ কোটি টাকা চেয়েছে বাফুফের কাছে। সালাউদ্দিন বলছেন, ‘এপ্রিলে ফেডারেশনের নির্বাচন। আমি নির্বাচিত হলে তবেই এসব নিয়ে সিরিয়াসলি ভাবব।’