বার্সাকে পেছনে ফেলল রিয়াল
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ডের পর ক্রিস্টিয়ানো রোনালদো লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ। তবে তাঁর অনুপস্থিতি বুঝতে দেননি গ্যারেথ বেল ও করিম বেনজেমারা। লা লিগায় আজ ভিলারিয়ালকে ৪-২ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
পায়ের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই আজ খেলা শুরুর ৭ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন গ্যারেথ বেল। এর ১৮ মিনিট পরেই ব্যবধান ২-০ করেন করিম বেনজেমা। এই ফরাসি স্ট্রাইকার পরে আরও একটি গোল ভিলারিয়ালের জালে জড়ান। এছাড়া দলের অপর গোলটি রডরিগুয়েজের (৬৪ মিনিটে)।
ভিলারিয়ালের পক্ষে মারিও গ্যাসপার ৪৩ মিনিটে ও জিওভানি সান্তোস ৬৯ মিনিটে দুটো করে শুধু ব্যবধানই কমান।
রিয়াল তারকা সিআর সেভেন মাঠে নেই তো কি হয়েছে। রিয়াল ও রোনালদো ভক্তরা ‘খুশি’ হওয়ার কথা। কারণ ওই যে, পয়েন্ট তালিকায় বার্সালোনার ওপরেই যে রিয়াল। শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দলের ২২ খেলায় ৫৭ পয়েন্ট। রিয়ালের পয়েন্টও সমান। তবে গোল ব্যবধান ও একটি ম্যাচ বেশিই খেলেছে অ্যানচেলত্তির দল। রাতেই অ্যাটলেটিকো মুখোমুখি হয়েছে আলমেরিয়ার সঙ্গে। হারলেও শীর্ষেই থাকবে ডেভিড ভিয়ার দল, আর জিতলে রোনালদো-মেসির দলের চেয়ে ব্যবধানটা বাড়বে। ২২ খেলায় লিওলেন মেসির দল তৃতীয়, পয়েন্ট ৫৪।
রোনালদো খেলতে পারবেন না লিগের পরবর্তী গেটাফে ও এলচের বিপক্ষের ম্যাচও। ওয়েবসাইট।